জকিগঞ্জ ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের দোয়া ও ইফতার সমাবেশ অনুষ্ঠিত

সাধনার মাস রামাদ্বানে লন্ডনে অবস্থানরত জকিগঞ্জ বাসি আয়োজন করেছিল দোয়া ও ইফতার সমাবেশের। এতে শরিক হয়েছিলেন ইউকে জকিগঞ্জ বাসি ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
গত ১৩মে (৮ রামাদ্বান) সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এবং জকিগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের বিশাল এই দোয়া ও ইফতার সমাবেশ পূর্ব লন্ডনের ব্রীকলেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাহাদাত হোসেন চৌধুরী ফেরদৌসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় উক্ত ইফতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার কাউন্সিলার মোহাম্মদ আয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার সদরুজ্জামান খাঁন ও কাউন্সিলার ফয়জুর রহমান।

LEAVE A REPLY