সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের কলেজ শাখার নেতা তাওহীদুল ইসলাম (২৫) হত্যা মামলার সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাস পাওয়া সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।
অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম মমিনুন নেসা সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. মাসুক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।






