চীনের কিন্ডারগার্টেন স্কুলগুলোয় শিক্ষকের সহকারী হিসেবে কাজ করছে রোবট। ওই রোবট শিক্ষক শিশুদের নানা ধাঁধার উত্তর মেলানোর পাশাপাশি বিভিন্ন বিষয় শেখাচ্ছে। এ রোবটের মুখের জায়গায় একটি স্ক্রিন বসানো রয়েছে। গোলাকার ও ছোট আকৃতির রোবটটির স্ক্রিনে নানা দৃশ্য দেখিয়ে শিশুদের পড়ানো হয়।
রোবটটি উচ্চতায় দুই ফুটের মতো। এটি স্বয়ংক্রিয়ভাবে চলাচল করতে পারে। শিশুদের মজার গল্প শোনানো ও বিভিন্ন যৌক্তিক সমস্যার সমাধান করতে শেখায় এটি।
রোবটটির ছোট চাকা আছে, কিন্তু হাত নেই। এ চাকায় করে এটি ঘুরে বেড়ায়। এতে থাকা বিল্টইন ক্যামেরা প্রযুক্তি একে দিকনির্ণয় ও চলাচলে সাহায্য করে। এ ছাড়া এর সামনে থাকা ক্যামেরায় ভিডিও জার্নাল রেকর্ড করা যায়।






