চীনারা কী খায় না!

চীনা খাবারের সুনাম দুনিয়াজুড়ে। আমাদের দেশেও চীনা খাবারের কদর কম নয়। কিন্তু চীন সফরে গিয়ে তাদের ভালো খাবার বলতে যা দেখা গেল, তা একেবারেই অন্য রকম। দেখুন, তাদের উপাদেয় খাবার কেমন:খাবারের ঘ্রাণ
কথায় বলে, চীনে গেলে চিড়া-মুড়ি বেঁধে নিয়ে যেও! কারণ, সবাই কিন্তু আসল চায়নিজ খাবার সহজে খেতে পারবেন না। চীনা খাবার খেতে গেলে আপনার নাক আপনার সঙ্গে বিদ্রোহ করতে পারে। চায়নিজ খাবারে মূলত পাঁচ ধরনের গন্ধ থাকে। ঐতিহ্যবাহী চীনা ওষুধের সঙ্গে তাল রেখে এসব গন্ধের হেরফের হয়। মিষ্টি, টক, নোনা, তেতো আর ঝাল—এ পাঁচ স্বাদের খাবার আপনি পাবেন। চীনের অঞ্চলভেদে ঘ্রাণ আর স্বাদের হেরফের পাবেন। যেমন সিচুয়ানে ঝাল খাবার পাবেন বেশি। উত্তরাঞ্চলে নোনা আর দক্ষিণাঞ্চলের খাবারে টকের প্রাধান্য বেশি।

LEAVE A REPLY