গরমে আরাম দেবে সিলিং ফ্যান

চাহিদা অনুযায়ী

বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন ধরনের সিলিং ফ্যান রয়েছে। যার যেমন চাহিদা, সে রকম ফ্যানই বিক্রি করছেন বিক্রেতারা। রামপুরায় মায়ের দোয়া ইলেকট্রিকের বিক্রয় ব্যবস্থাপক মো. শফিক মিয়া জানান, ‘একেক রকম ক্রেতার একেক রকম চাহিদা। আমরা সব শ্রেণির ক্রেতার কথা চিন্তা করেই বিভিন্ন ধরনের ফ্যান দোকানে রাখি।’ বর্তমানে বিভিন্ন ধরনের ক্রেতার চাহিদার কথা চিন্তা করে বিভিন্ন আকারের ফ্যান বাজারজাত করা হচ্ছে। একই সঙ্গে ক্রেতাদের চাহিদা মেটাতে নিত্যনতুন নকশাও যোগ হচ্ছে ফ্যানে। সাধারণত তিন পাখার সিলিং ফ্যানের চাহিদাই বেশি। তবে অনেকে আবার চার বা পাঁচ পাখার ফ্যান বাড়িতে ব্যবহার করেন।

LEAVE A REPLY