খাসোগি হত্যায় সৌদি যুবরাজের জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ মিলেছে: জাতিসংঘ

সাংবাদিক জামাল খাসোগির হত্যায় সৌদি যুবরাজের জড়িত থাকার বিষয়ে ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ আছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ। বুধবার এ তথ্য জানিয়ে খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন ওই বিশেষজ্ঞ।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, এক প্রতিবেদনে বিচারবহির্ভূত ও নির্বিচার হত্যাকাণ্ড সম্পর্কিত জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস কায়ামার্ড বলেন, খাসোগি হত্যায় সৌদি যুবরাজসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়ে নির্ভরযোগ্য সাক্ষ্য রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সৌদি যুবরাজসহ ‘প্রত্যেক উচ্চপদস্থ কর্মকর্তার’ ভূমিকা নিয়ে নতুন করে তদন্তেরও প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।

LEAVE A REPLY