খালেদা জিয়ার মুক্তির দাবীতে ব্রিটিশ ফরেন অফিসের সমানে যুবদলের অনশন কর্মসূচি সোমবার

ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের সামনে দিনব্যাপী অনশন কর্মসূচির ডাক দিয়েছে যুক্তরাজ্য যুবদল। আগামী ২৯ এপ্রিল সোমবার অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে যুক্তরাজ্যে বসবাসরত সকল বাংলাদেশী ও জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের উপস্থিত থাকার আহবান জানিয়ে এক বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘মাদার অফ ডেমক্রেসি’ উল্লেখ করে তার নিঃশর্ত মুক্তি দাবী করেন। একই সাথে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশ নায়ক তারেক রহমান এর উপর দায়েরকৃত সকল মামলাকে মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উল্লেখ করে এসকল হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান ও শেখ হাসিনার সরকারের ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারে অধিনে জাতীয় নির্বাচনের দাবি করেন।
। আর এ কারনেই উক্ত অনশন কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
তারা যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে উক্ত অনশন কর্মসূচিতে অংশনিতে সবার প্রতি আহবান জানান। অনশন কর্মসূচিত শুরু হবে ২৯শে এপ্রিল সোমবার -দুপুর ১২:৩০মিনিট থেকে ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের সামনে।

LEAVE A REPLY