কী হলো আলিয়ার?

কাজের ব্যাপারে খুব মনোযোগী আলিয়া ভাট। তাই মাত্র সাত বছরেই বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন। প্রয়োজনে দিন–রাত শুটিং করেন। কিন্তু সেই তিনি মাঝপথে হঠাৎ ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং বন্ধ করে দেন। এমনকি বেনারস থেকে দ্রুত মুম্বাই ফিরে আসেন।

আলিয়া ভাট ও রণবীর কাপুর ব্যস্ত তাঁদের আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। ছবির শুটিংয়ের জন্য কয়েক দিন আগে আলিয়া ভাট, রণবীর কাপুর, মৌনী রায়, নাগার্জুন আর পরিচালক অয়ন মুখার্জি বেনারসে যান। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংও চলছিল। কিন্তু মাঝপথে হঠাৎ শুটিং বন্ধ করতে বাধ্য হন পরিচালক। আর তার কারণ নাকি আলিয়া ভাট।

LEAVE A REPLY