ইরাকের কারবালা শহরে সরকারবিরোধী আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এ ছাড়া প্রায় ৮৬৫ জন আন্দোলনকারী আহত হয়েছেন। তবে এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে কারবালার স্থানীয় প্রশাসন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার কারবালায় আন্দোলনকারীদের ওপর এই হামলা চালায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীরা যেখানে জমায়েত হয়েছিলেন (ইমাম হুসেইনের সমাধিস্থল), সেখান থেকে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।






