ঢাকার কারওয়ান বাজারে ডাবের দাম হঠাৎ বেড়ে গেছে। একেকটি ডাব বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। বিক্রেতারা জানালেন, বেশ কয়েক দিন ধরে এমন দামে ডাব বিক্রি করছেন তাঁরা।
কারওয়ান বাজারে ৩০ বছরেরও বেশি সময় ধরে ডাব বিক্রি করছেন সইদুল ইসলাম। আজ সোমবার বললেন, তাঁর ব্যবসায়ী জীবনে কখনো একটা ডাব ১০০ টাকায় বিক্রি করতে পারেননি। তবে গত কয়েক দিন ধরে হর-হামেশাই এমন দামে ডাব বিক্রি করছেন তিনি। ডাবের চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়ায় এমন চড়া দামে বিক্রি হচ্ছে।






