যুক্তরাজ্যস্থ কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা বিপুল উতসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে । সোমবার, ২৩ অক্টোবর পূর্ব লন্ডনের দ্যা হলিডে ইন হোটেলের হলরুমে শতাধিক কানাইঘাটবাসীর উপস্থিতিতে বার্ষিক এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় কানাইঘাটের উন্নয়ন, অগ্রগতি ও সংগঠনের আগামী দিনের কার্যক্রম নিয়েও ব্যাপক আলোচনা হয়।






