‘এস১০’ কি পারবে আইফোন এক্সএস হতে?

অ্যাপলের নতুন আইফোনকে টেক্কা দিতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং বাজারে আনতে পারে ‘গ্যালাক্সি এস১০’ নামের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। নতুন এ ফোনে বেশ কিছু চমক থাকবে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন।

এস১০ স্মার্টফোনে কী কী ফিচার থাকবে? ধারণা করা হচ্ছে, এস১০ স্মার্টফোনটি ৫জি নেটওয়ার্ক সমর্থন করবে। এর বাইরে থাকবে আইফোন এক্সএস ম্যাক্সের চেয়ে বড় আকারের ডিসপ্লে ও ৬টি ক্যামেরা। এস১০ স্মার্টফোনটি চারটি বিশেষ মডেলে বাজারে ছাড়তে পারে স্যামসাং। ৬ দশমিক ৭ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ফোনটির একটি সংস্করণ ‘বিয়ন্ড এক্স’ কোডনেম দিয়ে তৈরি করা হচ্ছে বলে গুঞ্জন রটেছে।

LEAVE A REPLY