এলআরবি নিয়ে যাচ্ছেতাই!

আইয়ুব বাচ্চুর বিদায়ের এক বছরও হয়নি। গত বছরের ১৮ অক্টোবর সকালে চলে গেলেন ‘গিটারের জাদুকর’! এই শোক কাটেনি। বরং বেড়েছে তাঁর দল এলআরবি এবং তাঁর গান নিয়ে নানান সংকট। বেড়েছে ভক্তের হতাশা। বারবার এলআরবি ভাঙছে, গড়ছে। পুরোনো সদস্যরা যে যাঁর মতো সিদ্ধান্ত নিচ্ছেন।

জীবনকালে এই দলটি ঘিরেই আইয়ুব বাচ্চুর যত সব কর্মযজ্ঞ। নিজে যেমন বিভিন্ন সময়ে নানান ব্যান্ডের সঙ্গে জড়িয়েছিলেন, তেমনি এলআরবি গঠনের পর সেটাকেই একটি পরিবারের মতো গড়ে তুলেছিলেন। বলতেন, ‘এটা আমার আরেকটা পরিবার।’ নিজে নেতৃত্ব দিয়ে এক হাতে দলটি চালাতেন। তাঁর সেই দল নিয়ে এখন যাচ্ছেতাই হচ্ছে!

LEAVE A REPLY