এলআরবিতে বালাম

আইয়ুব বাচ্চুর রিপ্লেসমেন্ট নয়, এলআরবিতে যুক্ত হলেন বালাম। তিনি গিটার বাজাবেন, গান করবেন।’ বললেন এলআরবির ব্যবস্থাপক শামীম আহমেদ। আজ ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে দেশের অন্যতম জনপ্রিয় এই ব্যান্ড। গত বছর ১৮ অক্টোবর সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান এলআরবির প্রধান আইয়ুব বাচ্চু। এরপর আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনাড়ম্বরভাবে উদ্‌যাপন করা হয়। আজ শুক্রবার বিকেলে রাজধানীর নিউ বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে ব্যান্ডের নতুন সদস্য বালামকে নিয়ে কেক কেটেছেন এলআরবি সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

শামীম আহমেদ আরও বলেন, ‘আইয়ুব বাচ্চু ভাই নেই। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ব্যান্ডটিকে আমরা চালু রাখতে চেয়েছি। বাচ্চু ভাইয়ের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। তাঁর সবকিছুই আমাদের সঙ্গে আছে। তিনি আছেন, থাকবেন আমাদের মাঝে।’ বালামকে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েক দিন ধরেই বালামের সঙ্গে আলোচনা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আজ ব্যান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে আমরা সবাইকে তা জানিয়েছি।’

LEAVE A REPLY