বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ইস্ট লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে মঙ্গলবার অনুষ্টিত হয়েছে।
বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের আহবায়ক ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খানের সভাপতিত্বে এবং বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ খান সুমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মোজাহিদ আলী।






