আজ সোমবার বিকেলে খলিলুর রহমান বাবরকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এর আগে জোহর নামাজের পর বাংলা চলচ্চিত্রের প্রয়াত এই অভিনেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর শুক্রবাদ জামে মসজিদে। বিকেলে নেওয়া হবে এফডিসি প্রাঙ্গণে। আসরের নামাজের পর সেখানে তাঁর দ্বিতীয় জানাজা হবে।
আজ সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক খলিলুর রহমান বাবর (৬৭) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৫২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার গেন্ডারিয়ার জন্মগ্রহণ করেন তিনি।






