এক মাস স্থগিত থাকার পর আবার শুরু হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম। করোনার সংক্রমণ কমায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির আগামী এক সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার মাউশির ওয়েবসাইটে এ কার্যক্রম আবার শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের জারি করা বিধিনিষেধের কারণে গত ২৩ এপ্রিল শিক্ষার্থীদের এ কার্যক্রম স্থগিত করা হয়েছিল।






