বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ নিয়ে বেলারুশে একটি বই প্রকাশিত হয়েছে। বইটিতে ৪৯টি ভাষায় জাতীয় সংগীতের অনুবাদ ছাপা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ১ ফেব্রুয়ারি বেলারুশ ন্যাশনাল পাবলিশার ইয়াকুব কোলাস প্রিন্টিং হাউস বইটি প্রকাশ করেছে।
স্বাধীনতার পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সোনার বাংলা’র প্রথম ১০ লাইন জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করে বাংলাদেশ।






