ইস্ট লন্ডন ও ফিন্সবারী মসজিদের সামনে শত শত মানুষের শান্তি সমাবেশ

রবিবার রাতে নর্থ লন্ডনের ফিন্সবারি পার্ক মসজিদের মুসল্লিদের ঘরে যাওয়ার পথে সন্ত্রাসী কর্তৃক ভ্যান হামলার প্রতিবাদ জানিয়ে সোমবার শতশত বিভিন্ন ধর্মবর্ণের মানুষ ব্রিটেনের অন্যতম প্রধান দুই মসজিদ ইস্ট লন্ডন ও ফিন্সবারী মসজিদের সামনে সলিডারিটি সমাবেশ করেছেন।

রবিবার রাতে সেভেন সিস্টার রোড়ের মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে এই আক্রমনে একজন নিরিহ মুসলিম নিহত হন। তার বাড়ী সিলেটের বিশ্বনাথে বলে জানাগেছে। আহত আরো ৯জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার বিকেলে ঘটনাস্থল সেভেন সিস্টার রোড়ে শত শত বিভিন্ন ধর্ম, বর্ণ এমনকি ধর্মে বিশ্বাসীনয় এমন লোকও সহমর্মিতা জানাতে ফুল নিয়েএকত্রিত হন এবং তারা সন্ত্রাসী বিরোধী প্লেকার্ড বহন করেন।

এসময় ধর্মীয় নেতারা ‘ইউনাইট এগেইনস্ট ফেইসিজম, রেইসিজম এন্ড হেইটেড’ লেখা বেনার বহন করেন এবং রেইসিজম এর বিরুদ্ধে আবেগময়ী বক্তব্য রাখেন।

LEAVE A REPLY