ইউরোপ ঘুরে দেশে ফিরেছেন অপু

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে করেছিলেন সর্বাধিক সিনেমা। নায়কের সঙ্গে প্রেম, বিয়ে, বিচ্ছেদের পর সন্তান জয়কে নিয়ে দিন কাটছে অপুর। মাতৃত্বকালীন বিরতি শেষে শোবিজ অঙ্গনে ফিরলেও সিনেমায় খুব একটা চোখে পড়ে না তাঁকে। এর মধ্যে কয়েকটি কাজ হলেও আলোচনায় আসতে পারেননি নায়িকা। যদিও সিনেমা ছাড়াও তুমুল ব্যস্ত এই নায়িকা। ব্র্যান্ডিং-প্রোমোশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনের পাশাপাশি নিজের ইউটিউব কনটেন্ট তৈরি, স্টেজ শো এবং সন্তান জয়কে নিয়েই সময় কেটে যাচ্ছে অপুর। পাশাপাশি শাকিব প্রসঙ্গ নিয়েও আলোচনায় থাকেন নায়িকা।ব্যস্ততার মধ্যেও সম্প্রতি প্রথমবারের মতো ইউরোপ ঘুরে দেশে ফিরেছেন অপু। এক সপ্তাহের ভ্রমণে ঘুরে বেড়িয়েছেন ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন। বার্সেলোনায় করেছেন একটি শো। ছোট্ট এই ট্যুরের সফরসঙ্গী হয়নি জয়। দেশে ফিরেই গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন অপু বিশ্বাস। এর মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির একটি অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন অভিনেত্রী। এর মধ্যে আছে শাকিব খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গও।