আচারে সাধারণত শর্ষের তেল ব্যবহার করা হয়। পরিমিত পরিমাণে শর্ষের তেল গ্রহণ করা মন্দ নয়। তা ছাড়া এই তেলের সঙ্গে মিশে থাকে আচারে ব্যবহৃত মসলা। কাজেই মসলার উপকারিতাও পেয়ে যাবেন আচারের তেল থেকে। অর্থাৎ আচারের সঙ্গে আপনার পাতে খানিকটা তেল উঠে এলেও খেয়ে নিতে পারেন নিশ্চিন্তে। তবে মনে রাখতে হবে, আচারের তেল কখনো পুনরায় রান্নায় ব্যবহার করা উচিত নয়।
আচারের তেল থেকে যেসব উপকার পেতে পারেন
- আচারের তেলে থাকে অ্যান্টি–অক্সিডেন্ট। এ তেল গ্রহণে বাড়ে রোগ প্রতিরোধক্ষমতা।
- যে আচারে আদা বা জিরা ব্যবহার করা হয়েছে, সেটির তেল হজমে সহায়ক।
- রসুন বা হলুদমিশ্রিত আচারের তেল আবার দেহের কোনো অংশে প্রদাহ থাকলে তা উপশমে কাজে দেয়।
- মেথি ব্যবহার করা হয়েছে, এমন আচারের তেল খেলে তা আপনার চুলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।






