ইংল্যান্ডে লেস্টারের পর ব্রাডফোর্ড, বার্ন্সলি , রচডেল কাউন্সিল লকডাউনে যাচ্ছে: তালিকা দীর্ঘ হচ্ছে

ইংল্যান্ডে এলাকা ভিত্তিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে লেস্টার সিটি কাউন্সিলকে এলাকা ভিত্তিক লকডাউনে দেয়া হয়েছে। একইভাবে সংক্রম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় ব্রাডফোর্ড, রচডেল ও বার্ন্সলি কাউন্সিলকে লকডাউনে দেয়া হচ্ছে।

গত ২১জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এসকল এলাকায় প্রতি ১শ হাজারের মধ্যে ৫০ এর বেশি করোনা পজেটিভ টেস্ট ধরা পরায় লকডাউনে যাচ্ছে এসকল কাউন্সিল। লেস্টারে ছিলো সর্বাদিক ১৪০.২।

এর মধ্যে বার্নসলি কাউন্সিলে সংক্রমনের হার বেশি হওয়ায় অতিরিক্ত সর্তকতা হিসেবে লকডাউন হচ্ছে শীঘ্রই।
এছাড়া প্রতি ১শ হাজারে ৩০ জনের বেশি সংক্রমিত হচ্ছেন এমন এলাকারগুলোর মধ্যে বেডফোর্ড, রথেরহ্যাম, টেসসাইড, ব্ল্যাকবার্ন, ডারউন এন্ড কিরক্লিজও লকডাউনে যেতে পারে।

এদিকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অর্থাৎ প্রতি ১শ হাজারে জিরো পার্সেন্ট আক্রান্ত হচ্ছে এমন কাউন্সিলগুলোর মধ্যে রয়েছে, ওয়েস্ট বার্কশায়ার, সাউথ টাইনেসাইড এবং সিটি অফ লন্ডন। সব চেয়ে কম আক্রান্তের মধ্যে রয়েছে সাউথ গ্লোচেস্টারশায়ার, ওয়ার্কিংহাম, গ্লোচেস্টাশায়ার, কর্নওয়াল এন্ড আইলস অব স্কিলি, রেডকার এন্ড ক্লিভল্যান্ড, টরবি, ল্যাম্বেথ এবং পোর্টস মাউথ।