অবশেষে ‘ভুল’ স্বীকার সৌদি জোটের

অবশেষে ‘ভুল’ স্বীকার করল সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এখন তারা বলছে, ইয়েমেনে একটি বাসে রক্তক্ষয়ী বিমান হামলার ক্ষেত্রে ‘ভুল’ হয়েছিল। এ জন্য তারা ‘দুঃখিত’।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত ৯ আগস্ট ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে একটি বাসে সৌদি জোট বিমান হামলা চালালে ৪০ জনের বেশি শিশু নিহত হয়। আহত হয় অনেকে। এই বিমান হামলার ঘটনায় সৌদি জোট ভুল স্বীকার করল।

হুতি বিদ্রোহী-নিয়ন্ত্রিত প্রদেশটিতে ওই বিমান হামলার ঘটনাটি বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দার জন্ম দেয়। চাপে পড়ে সৌদি জোট। প্রথমে তারা বিমান হামলাটিকে ‘বৈধ ব্যবস্থা’ বলেই দাবি করে। পরে তারা এই অবস্থান থেকে সরে আসে। হামলার ঘটনাটি তদন্তের ঘোষণা দেয় সৌদি জোট।

LEAVE A REPLY