অনলাইন শপিং উৎসব ১০-১০ শুরু

দেশি ই-কমার্স সাইটগুলোতে নানা ছাড় ও উপহার দিয়ে কেনাকাটার উৎসব ‘১০-১০ অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যাল’ আজ বৃহস্পতিবার ১০ অক্টোবর শুরু হয়েছে। ২০ অক্টোবর পর্যন্ত এ আয়োজন চলবে। দেশের শীর্ষ স্থানীয় ২০টি ই-কমার্সের যৌথভাবে আয়োজিত এ কেনাকাটার উৎসবে বিভিন্ন পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত ছাড়, ১০ শতাংশ পর্যন্ত বিকাশ ক্যাশব্যাক এবং মাস্টার কার্ডে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

বিভিন্ন সাইট বিনা মূল্যে পণ্য দোরগোড়ায় পৌঁছে দেবে। মাস্টারকার্ডের সৌজন্যে থাকছে সিঙ্গাপুর, ব্যাংকক ও কলকাতা যাওয়ার প্যাকেজসহ বিমান টিকিট। মেলা চলাকালীন ২০টি প্রতিষ্ঠান সব মিলিয়ে ৫০০টি ফ্রি গিফট ভাউচার দেবে।

LEAVE A REPLY