যাদের ব্লাড প্রেশার বা রক্তচাপ রয়েছে, তাদের জন্য সুখবর। ভিডিও সেলফির মতো সহজ উপায়ে রক্তচাপ মাপার পদ্ধতি সফল হওয়ার পথে। যুক্তরাষ্ট্র ও কানাডার গবেষকেরা ট্রান্সডারমাল অপটিক্যাল ইমেজিং নামের একটি প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছেন। এ পদ্ধতিতে স্মার্টফোনের মাধ্যমেই ধারণ করা মুখের ভিডিওতে রক্তের প্রবাহ শনাক্ত করে রক্তচাপ বের করা যাবে। আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক রামকৃষ্ণ মুক্কামালা বলেন, গবেষণায় দেখা গেছে, ফেশিয়াল ভিডিওতে সিস্টোলিক রক্তচাপের কিছু তথ্য থাকে। ত্বকের বাইরে স্তরে অ্যামবিয়েন্ট লাইটের সাহায্যে স্মার্টফোনের অপটিক্যাল সেন্সর রক্তপ্রবাহের ধরন বুঝতে পারে। এতে ট্রান্সডারমাল অপটিক্যাল ইমেজিং মডেলে রক্তচাপ অনুমান করা যায়।






