‘র‌্যাম্বো’র সেই গাড়ি নিলামে

সিলভারস্টার স্ট্যালন ভক্তদের কাছে পরিচিত ‘রকি’ এবং ‘র‌্যাম্বো’ নামে। হলিউড কাঁপানো ‘র‍্যাম্বো’র ব্যবহৃত ‘১৯৬৫ ফোর্ড মাস্টাং’গাড়িটি বিক্রি হতে চলেছে।

ক্যাটাউইকি নামের একটি অনলাইন নিলাম সংস্থা সিলভারস্টার স্ট্যালনের ফোর্ড গাড়িটি নিলামের তোলার উদ্যোগ নিয়েছে। গাড়িটি পুরোনো নম্বর প্লেটসহ বিক্রি করা হবে। ক্রেতা পাবেন স্ট্যালনের সই করা একটি প্রশংসাপত্র দেওয়া হবে। গাড়িটি ১৯৮০ সাল থেকে স্টালোন ব্যবহার করা শুরু করেন।

এএফপির বরাত দিয়ে জাকার্তা পোস্টের খবরে বলা হয়েছে, ‘ক্যাটাউইকি’ আশা করছে, নিলামে গাড়িটির দাম উঠতে পারে ৫৫ থেকে ৮৫ হাজার ইউরো পর্যন্ত। তবে ওই গাড়িটিতে যে সাদা রঙের টায়ার ব্যবহার করা হতো সেটা পাল্টে আধুনিক টায়ার লাগানো হচ্ছে। যদিও গাড়ির ইঞ্জিনে কোনোও পরিবর্তন আনা হয়নি। গাড়িটি ১ লাখ ৪ হাজার ৫৮ কিলোমিটার পর্যন্ত চলেছে।

LEAVE A REPLY