ভ্রমণে সঙ্গে নেওয়া যাবে ১২০০০ ডলার

বিদেশভ্রমণে সব দেশে ডলার নিতে সমান সুযোগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগে বিদেশভ্রমণের ক্ষেত্রে অঞ্চলভেদে বৈদেশিক মুদ্রা নেওয়ার ভিন্ন ভিন্ন সীমা ছিল। আগামী বছরের জানুয়ারি থেকে এ সীমা তুলে দিয়ে নতুন সুযোগ চালু করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী জানুয়ারি থেকে বিশ্বের যেকোনো দেশে ভ্রমণের সময় প্রাপ্তবয়স্করা (১২ বছরের বেশি) বছরে ১২ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবে। বর্তমানে সার্কভুক্ত দেশ ও মিয়ানমারের জন্য এ সীমা পাঁচ হাজার ডলার ও অন্য দেশের জন্য সাত হাজার ডলার। এখন যেকোনো দেশের জন্য এই সীমা বাড়িয়ে ১২ হাজার ডলার করা হয়েছে।

LEAVE A REPLY