দক্ষিণ আমেরিকার ব্যস্ততম বিমানবন্দর ব্রাজিলের সাও পাওলোর গুয়ারুলহসের কার্গো টার্মিনাল থেকে ৪ কোটি ডলারের স্বর্ণ ও মূল্যবান ধাতু লুট করেছে বন্দুকধারীরা। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৩৩৭ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ সময় বন্দুকধারীরা দুজনকে জিম্মি করে।
বিমানবন্দরের নিরাপত্তাবিষয়ক এক ভিডিও ফুটেজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, একটি কালো পিকআপকে গুয়ারুলহস বিমানবন্দরে আসতে দেখা যায়। প্রথমে চার ব্যক্তি পিকআপ থেকে নামে। এ সময় ব্রাজিলের ফেডারেল পুলিশের পোশাক পরা ছিল। তাদের মুখ ঢাকা ছিল। একজনের হাতে রাইফেল ছিল। তারা বিমানবন্দরের শ্রমিকদের মুখোমুখি হয়। পরে ওই শ্রমিকদের দিয়েই পিকআপে কার্গো উঠায় তারা।






