অমিতাভ কথা রাখলেন

আবার নিজের দেওয়া কথা রাখলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। কৃষকদের পর এবার তিনি পুলওয়ামার শহীদদের পরিবারের পাশে দাঁড়ালেন। সম্প্রতি অমিতাভ বচ্চন বিহারের কৃষকদের দিকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি বিহারের ২১০০ কৃষকের ঋণের টাকা শোধ করে দেন। আর এরপর থেকেই চারদিকে কানাঘুষা চলছিল যে বিগ বি কবে পুলওয়ামার শহীদদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করবেন। কারণ তিনি তাঁদের আর্থিক সহায়তার কথা ঘোষণা দিয়েছিলেন। আবার কথা রাখলেন বলিউডের এই মেগাস্টার। প্রতিশ্রুতি অনুযায়ী পুলওয়ামার শহীদদের পরিবারের সদস্যদের আর্থিকভাবে সহায়তা করলেন তিনি।

অমিতাভ বচ্চন পুলওয়ামার শহীদ ৪৯ জন সিআরপিএফ সদস্যের পরিবারকে মুম্বাইতে আমন্ত্রণ জানান। মুম্বাইতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি শহীদ সদস্যদের প্রত্যেকের পরিবারের সদস্যের হাতে ৫ লাখ রুপির চেক তুলে দেন। এদিন বিগ বির পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন আর মেয়ে শ্বেতা নন্দা বচ্চন। এ ছাড়া পুলিশের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY