‘কেউ কাউকে তারকা বানাতে পারে না’

তাঁর নাম ভেঙ্কটেশ প্রভু। চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক প্রায় দেড় যুগ হতে চলল। তাঁর গাওয়া ‘কোলাভেরি ডি’ গানটি ইউটিউবের প্রথম কনটেন্ট যেটি ১০ কোটির বেশিবার দেখা হয়েছে। ভারতীয় বিনোদন জগৎ তাঁকে একনামে চেনে ধানুশ নামে। অনেকবার ব্লকবাস্টার ছবির নায়ক হয়ে খবরের শিরোনাম হয়েছেন। শিরোনাম হয়েছেন প্রযোজক, পরিচালক, লেখক ও গায়ক হয়েও। সোনম কাপুরের সঙ্গে ধানুশের ‘রানঝানা’ ছবিটি যাঁরা দেখেছেন, তাঁরা ভুলতে পারবেন না বড় পর্দার সেই প্রেমিক কুন্দনকে।

এই মাসের ২১ তারিখ ধানুশের জীবনের একটা বিশেষ দিন। কেননা এদিন মুক্তি পাবে ধানুশ অভিনীত ‘দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অব দ্য ফকির’। এই ছবিটি ফরাসি লেখক রোমেইন পুয়েরতলাসের একই নামের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত। কেন স্কট পরিচালিত এই ছবিতে বেশ কয়েকজন আন্তর্জাতিক অভিনয়শিল্পী আছেন, যাঁদের অনেকেই অস্কার মনোনয়ন পেয়েছেন। এই ছবিটি ইতিমধ্যে নরওয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। আর ২১ জুন ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে মুক্তি পাবে। এই ছবিকে সামনে রেখে ডেকান ক্রনিকলে প্রকাশিত একটা দলগত সাক্ষাৎকারে ধানুশ বললেন তাঁর দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ার এবং ছবিটি নিয়ে।

LEAVE A REPLY