জি ২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত হচ্ছে জাপান

চলতি মাসের ২৮ তারিখে পশ্চিম জাপানের ওসাকা শহরে শুরু হচ্ছে জি ২০ শীর্ষ সম্মেলন। বিশ্বের ১৯টি প্রধান অর্থনীতির দেশ ও সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত রেখে জি ২০র যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে। এক বছর আগের বৈশ্বিক মুদ্রা সংকট অর্থনৈতিক বিষয়াবলি নিয়ে সহযোগিতা জোরদার করে তোলার বার্তা পৌঁছে দেওয়ায় ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের পিটসবার্গে মোট বৈশ্বিক উৎপাদনের ৮০ শতাংশের বেশি অংশের অংশীদার দেশগুলোর নেতারা মুদ্রা বাজার ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে মতামত বিনিময় করার জন্য যে শীর্ষ বৈঠকে মিলিত হন, সেটাই পরবর্তীতে জি ২০র আনুষ্ঠানিক আকার নেয়।

এর আগে অবশ্য লন্ডন ও ওয়াশিংটনে স্বল্প বিরতিতে একই ধরনের আরও দুটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলেও ২০০৯ সালের পিটসবার্গ শীর্ষ বৈঠকে বছরে একবার নিয়মিত বৈঠকের ধারা বজায় রাখার বিষয়ে নেতৃবৃন্দ সম্মত হয়েছিলেন। বলিষ্ঠ বৈশ্বিক প্রবৃদ্ধি অর্জনে সহযোগিতার করে যাওয়ার যে অঙ্গীকার সেই বৈঠকে করা হয়, তা অর্জনের একটি উপায় হিসেবে রাষ্ট্রসমূহের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অপরিহার্য বলে ধরে নেওয়া নেতৃবৃন্দের সেদিনের সেই সম্মতির ফলাফল হচ্ছে জি ২০ জোট।

LEAVE A REPLY