মীরার জুতা কেন হাতে?

বলিউড তারকা শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। আজকাল তো ট্রলড হওয়ার জন্য তেমন মহা অপরাধের প্রয়োজন নেই। লঘু পাপের গুরু দণ্ড হিসেবেই তারকারা প্রতিনিয়ত ট্রলড হচ্ছেন। আশপাশে যা হচ্ছে, ঘটছে সেই সব সাধারণ বিষয় থেকেই ট্রলকারীরা ট্রল করার উপাদান খুঁজে বের করে নেন। তেমনই একটা ঘটনা ঘটেছে ২৪ বছর বয়সী মীরা রাজপুতের সঙ্গে।

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পরশু রাতে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ৬ হাজার মানুষের ভিড়ে সংগীত কিংবদন্তি আশা ভোসলে যখন পথ খুঁজে পাচ্ছিলেন না, তখন মীরা রাজপুতও ক্লান্ত, পরিশ্রান্ত। প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ শেষে সবাই যখন ঘরে ফেরার পথে, তখন মীরা রাজপুতও শহীদ কাপুরের সঙ্গে হেঁটে আসছিলেন পার্কিং করা গাড়ির দিকে। কিন্তু তাঁর উঁচু জুতাজোড়া তখন পায়ে ছিল না, শোভা পাচ্ছিল হাতে। আর তারকা, তারকা সন্তান, স্ত্রীদের তো ক্যামেরার ক্লিক থেকে মুক্তির উপায় নেই। সেই মুহূর্তে একজন আলোকচিত্রী মীরা রাজপুতের ছবি তোলেন। আর মীরা রাজপুতও জুতা হাতে নিয়েই তাৎক্ষণিকভাবে হেসে পোজ দেন।

LEAVE A REPLY