ছবিমেলায় আসছেন অরুন্ধতী রায়

পৃথিবীর শীর্ষস্থানীয় আলোকচিত্রীদের অনেকে আমাদের এই উৎসবের সঙ্গে জড়িত আছেন। আমাদের এই উৎসব অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। এশিয়ার প্রধান আলোকচিত্র প্রদর্শনীতে পরিণত হয়েছে ছবিমেলা। এবার আয়োজনে আমরা আলোকচিত্রীদের বাইরেও শিল্পকলার সঙ্গে জড়িত অনেক গুণী ব্যক্তিকে অন্তর্ভুক্ত করেছি, যাঁরা পৃথিবীকে অন্যভাবে দেখেন। পরামর্শ নেওয়ার জন্য তাঁদের উপদেষ্টা পরিষদে রেখেছি। ’

‘ছবিমেলা’র দশম আসর সামনে রেখে আজ মঙ্গলবার রাজধানীর পান্থপথে দৃক গ্যালারির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথাগুলো বললেন উৎসবের পরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম। বরাবরের মতো দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড এবং পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে উৎসবের আয়োজন করছে। আগামী ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে।

LEAVE A REPLY