পুনর্নির্বাচন দিতে সরকারকে বোঝাতে কূটনীতিকদের আহ্বান ঐক্যফ্রন্টের

আরেকটি ভালো নির্বাচন দেওয়ার জন্য সরকারকে বোঝাতে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। কূটনীতিকদের ঐক্যফ্রন্ট জানিয়েছে, সরকারের আগ্রাসনের জন্য দেশের জনগণ আকাঙ্ক্ষিত নির্বাচন পায়নি। দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে পুনর্নির্বাচন দিতে ও জনগণের ভোটাধিকার নিশ্চিতে বিদেশি কূটনীতিকদের গঠনমূলক ভূমিকা রাখতেও অনুরোধ জানিয়েছে তারা।

রাজধানীর একটি হোটেলে আজ রোববার একাদশ সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশনের কূটনীতিকদের ব্রিফ করে ঐক্যফ্রন্ট। ব্রিফ শেষে সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

LEAVE A REPLY