এই প্রতিষ্ঠানটি নিজেদের ‘অ্যান্টি অ্যামাজন’ হিসেবে দাবি করে। বেশির ভাগ অনলাইন শপ যেখানে বড় ব্র্যান্ডের পণ্য বিক্রিকে গুরুত্ব দিচ্ছে, সেখানে ট্রৌভার বিশেষত্ব হলো, তারা ছোট ছোট দোকানের সঙ্গে ভোক্তাদের যোগসূত্র তৈরি করে দেয়। এখানে ট্রৌভার কাজ হলো মূলত বিক্রেতার কাছ থেকে পণ্যটি নিয়ে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া। ২০১৫ সালে মান্দীপ সিয় ও এলেক্স লোইজু নামের দুই উদ্যোক্তা ট্রৌভা প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালের নভেম্বর মাসের মধ্যেই তাঁরা আয় করেছেন প্রায় ৭৬ লাখ ইউরো। যুক্তরাজ্যের বাইরেও দ্রুত বিস্তৃত হচ্ছে এই প্রতিষ্ঠানের কার্যক্রম।




