চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ‘পুনঃশিক্ষা’ কার্যক্রম পরিচালনায় স্থাপিত শিবিরগুলোতে প্রবেশের অধিকার চেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। ‘পুনঃশিক্ষা’ কার্যক্রমে অন্তত ১০ লাখ মুসলিম উইঘুরকে বন্দি রেখে জীবনযাপনে বাধ্য করছে চীন সরকার। উইঘুরদের নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রও।
গতকাল বুধবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার মিশেল ব্যাচেলেট জানান, চীনের উইঘুর মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে ‘উদ্বেগজনক’ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে তিনি আগ্রহী।






