দুর্বলতায় ওষুধ, না স্যালাইন?

শরীর দুর্বল লাগে। ক্লান্তি আসে। শক্তি পাই না। অনেকেই বলেন, একটা স্যালাইন নিলে বোধ হয় ভালো হতো। কিংবা কয়েকটা ভিটামিন খেয়ে নেব কি? আসলে দুর্বলতার চিকিৎসা কিন্তু ভিটামিন বা স্যালাইন নয়। হঠাৎ ক্লান্তি ও দুর্বলতা চেপে বসলে আগে তার কারণ নির্ণয় করা জরুরি। বড় কোনো রোগ হয়তো পেছনে ঘাপটি মেরে আছে, আপনার অসচেতনতার কারণে রোগ নির্ণয়ে দেরি হয়ে যেতে পারে।

আবার দুর্বলতা কমানোর জন্য না বুঝে স্যালাইন খাওয়া বা শিরাপথে স্যালাইন নেওয়ার কারণে জটিলতাও হতে পারে। যেমন কিডনির সমস্যায় রক্তশূন্যতা হয়, শরীর দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে। হার্টের সমস্যাও মানুষকে দুর্বল করে তুলতে পারে, একটু পরিশ্রমেই হাঁপিয়ে ওঠেন হার্টের রোগী। এখন কিডনি বা হার্টের রোগীকে স্যালাইন দেওয়া হলে উল্টো শরীরে পানি জমে যায়, শ্বাসকষ্ট শুরু হয়। ফলে জটিলতা আরও বাড়ে।

LEAVE A REPLY