মিয়ানমারের সার্বভৌমত্বে ‘হস্তক্ষেপ’ করার অধিকার জাতিসংঘের নেই বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং। সেনাদের ধর্ষণ, নির্যাতনের পর মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ‘গণহত্যার’ অভিযোগে দেশটির শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের জন্য জাতিসংঘের তদন্তকারীদের আহ্বান জানানোর সপ্তাহখানেক পরে তিনি এ কথা জানালেন।
জাতিসংঘের আহ্বানে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত অপরাধের প্রাথমিক তদন্ত শুরু করার পর এই প্রথম মিন অং হ্লাইয়াং এ বিষয়ে মুখ খুললেন।






