ভারতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দেশজুড়ে দমন-পীড়ন অব্যাহত রয়েছে

পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দেশজুড়ে দমন-পীড়ন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ)। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এমন আশ্বাস দেওয়া হলেও বাস্তবে গ্রেপ্তার, আটক ও পুলিশি হয়রানি অব্যাহত রয়েছে বলে দাবি সংগঠনটির।