দুটি যুদ্ধবিমানের সংঘর্ষ মার্কিন বিমান প্রদর্শনী

মার্কিন বিমান প্রদর্শনী চলাকালে মাঝ-আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষে হয়েছে। এরপরই বিমান দুটি মাটিতে আছড়ে পড়ে। এসময় উভয় বিমানের পাইলট ও ক্রুরা প্যারাশুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

রোববার (১৭ মে) আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত বিমান গানফাইটার স্কাইজ এয়ার প্রদর্শনীর শেষদিনে এ ঘটনা ঘটে।