ঈদুল আজহা বা কোরবানির ঈদ সামনে রেখে প্রতিবছরের মতো এবারও মসলাজাতীয় পণ্যের চাহিদা বেড়েছে। ব্যবসায়ীরা আগাম প্রস্তুতি হিসেবে বিপুল পরিমাণ মসলা আমদানি করেছেন, পাশাপাশি দেশীয় উৎপাদনও হয়েছে সন্তোষজনক। এতে বাজার স্থিতিশীল থাকবে—এমন প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের।তবে বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলার দাম ক্রয়ক্ষমতার মধ্যে থাকলেও খুচরা বাজারে হঠাৎ করেই দাম বেড়ে গেছে। খুচরা ব্যবসায়ীদের দাবি, জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এ দামের পার্থক্য তৈরি হয়েছে। একই অজুহাতে ঈদের আগে আরেক দফায় বাড়তে পারে মসলার দামÑএমন শঙ্কাও করছেন ব্যবসায়ীরা।






