সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণের পরিমাণ বেড়েই চলেছে। গত জানুয়ারি শেষে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের নেওয়া পুঞ্জীভূত ঋণ ১০ লাখ ৯৪ হাজার ৩৭৮ কোটি টাকা হয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯ লাখ ৪২ হাজার ৫০৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ বেড়েছে ১ লাখ ৫১ হাজার ৮৭১ কোটি টাকা।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত খাত থেকে সরকারের নেওয়া অভ্যন্তরীণ ঋণের তথ্য তুলে ধরা হয়।






