এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। রোববার গত জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের ১৩৭ কোটি ডলার আমদানি বিল পরিশোধ করায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, দেশে গত ৫ মার্চ শেষে গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ ছিল ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। আকু বিল পরিশোধে তা কমে হয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। সাধারণত আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে যায়। কারণ রিজার্ভ থেকে এ দায় শোধ করা হয়।






