‘আইএফআইসি আমার বন্ড’ নামে প্রচারণা চালানো হয়েছিল

‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশীপ গ্রিণ জিরো কূপন বন্ড’ এর বিজ্ঞাপণে ‘আইএফআইসি আমার বন্ড’ নামে প্রচারণা চালানো হয়েছিল। এ প্রচারণার মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে এমন ধারণা দেওয়া হয়েছিল যাতে মনে হয়েছিল বন্ডটি আইএফআইসি ব্যাংক ইস্যু করেছে।মূলত আইএফআইসি ব্যাংক ছিল ওই বন্ডটির গ্যারান্টার। এর মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার দায়ে আইএফআইসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।