রাজনৈতিক দ্বন্দ্বের জেরে লম্বা সময় ধরেই নিজেদের মধ্যে দ্বিপাক্ষীক সিরিজ আয়োজন করে না পাকিস্তান-ভারত। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের আগেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই দুই দেশ। এই যেমন সবশেষ এশিয়া কাপ ও চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় দল। এবার আসন্ন এশিয়া কাপ ও জুনিয়র হকি বিশ্বকাপকে সামনে রেখে ভারতকেও তেমন ইঙ্গিতই যেন দিয়ে রাখল পাকিস্তান।চলতি বছরের শেষদিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপের আসন্ন আসর। এরপর ২০২৬ সালে জুনিয়র হকি বিশ্বকাপ আয়োজন করবে দেশটি। নিরাপত্তা ইস্যুতে বিন্দুমাত্র শঙ্কা থাকলে বয়সভিত্তিক পর্যায়ের হকি বিশ্বকাপে দল না পাঠানোর হুমকি দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রীর যুব উন্নয়ন ও ক্রীড়া কর্মসূচির চেয়ারম্যান রানা মাশহুদ।






