তুলা আমদানিতে আরোপিত ২ ভাগ অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার

অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তুলা আমদানিতে আরোপিত ২ ভাগ অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার, ১৫% কর্পোরেট ট্যাক্স পুনর্বহাল এবং দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত কটন সুতা ও কৃত্রিম আঁশের সংমিশ্রণে তৈরি সুতার ওপর কেজিপ্রতি ৫ টাকা সুনির্দিষ্ট কর অব্যাহতির দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।