বন্যাকবলিত দেশের ১১টি জেলায় মোট ৬ হাজার ৯৮৬টি মোবাইল টাওয়ারের মধ্যে ১ হাজার ৫১০টি টাওয়ায় অচল হয়ে গেছে। ফলে এসব এলাকায় মুঠোফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও খাগড়াছড়ির মোবাইল টাওয়ার। জেলা দুটিতে যথাক্রমে ৪২.৪ ও ৪১.৫ শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। বন্যাকবলিত সব জেলায় মোবাইল নেটওয়ার্ক চালু রাখার পাশাপাশি দ্রুত টাওয়ার মেরামতের জন্য নিজেদের সব দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। শুধু তা–ই নয়, বন্যাকবলিত এলাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় পাঁচটি ভি-স্যাট (ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল) ফেনীর জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। আরও পাঁচটি ভি-স্যাট পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
Home বিজ্ঞান ও প্রযুক্তি বন্যাকবলিত এলাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য পাঁচটি ভি-স্যাট পাঠানো হয়েছে






