তাসনিয়া ফারিণ শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন দিয়েছেন

মাস পার হয়ে গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। সমাজের নানা শ্রেণির মানুষ মিছিলে গিয়ে বা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন দিয়েছেন। কয়েক দিন আগে ছোট ও বড় পর্দার অনেক তারকা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজপথেও নেমেছেন। কিন্তু ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণকে কোথাও দেখা যায়নি। শনিবার রাতে ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন দিয়ে লম্বা একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে এত দিনেও চুপ থাকাটাকে নিজের ব্যর্থতা বলেছেন।কেন এত দিন চুপ ছিলেন, সেই যুক্তি তুলে ধরে স্ট্যাটাসের একাংশে ফারিণ লিখেছেন, ‘এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলাতে কিছু আসে যায় না। তবু মনে হচ্ছে, আমার চুপ থাকাটাকে নিজের কাছে নিজের সহ্য হচ্ছে না। আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলাম। সাহসের অভাবে নীরব ছিলাম। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারিনি। এ ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার।’