এই ঈদেও পাঁচ ছবি!

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পোড়ামন ২, সুপার হিরো, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া, পাঙ্কুজামাই ছবি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে এখনো। সামনে ঈদুল আজহা। এরই মধ্যে ঈদে ছবি মুক্তির ঢেউ ছড়িয়েছে সিনেমাপাড়া খ্যাত ঢাকার কাকরাইল থেকে দেশের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহগুলোতে। ঈদের ছবির ছোট-বড় নানা রঙের পোস্টার, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে কাকরাইলের প্রযোজনা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গার নির্ধারিত প্রেক্ষাগৃহগুলো। ঈদের ছবি ঘিরে প্রেক্ষাগৃহের মালিক, কর্মচারী, কর্মকর্তা, বুকিং এজেন্টদের আনাগোনা বেড়েছে কাকরাইলের সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসগুলোতে।

LEAVE A REPLY