হাসপাতালে ভর্তি অভিনেত্রী উর্বশী রাউতেলা

গতকাল বুধবারই জানা যায়, শুটিং চলার সময় গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনেত্রী নন্দমুরি বালাকৃষ্ণের তেলেগু ছবি ‘এনবিকে ১০৯’–এর শুটিং করছিলেন, সেখানেই আহত হন তিনি।

আঘাত পাওয়ার পরই তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর জানা যায়, তাঁর একটি হাড় ভেঙেছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চিকিৎসা শুরু হয়েছে উর্বশীর, তবে ব্যথায় এখনো কষ্ট পাচ্ছেন তিনি।